| কোড: 230488 | তারিখ: 2011/03/09 | সূত্র: ABNA | print |
গ্রেপ্তারকৃত শিয়া যুবকদের মুক্তি লাভ; বিক্ষুব্ধ শিয়ারা গণ আন্দোলনের দ্বিতীয় ফসল লাভ করেছে |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের আশ শারকিয়া প্রদেশের আমির ‘মুহাম্মাদ বিন ফাহাদ’ কাতিফ শহরে গত শুক্রবারের বিক্ষোভ মিছিল হতে গ্রেপ্তারকৃত ২৭ যুবককে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি কাতিফ শহরের ১৫ জন যুবকের সাথে সাক্ষাতকালে ১৯৯৬ সালে আল খুবর অঞ্চলের বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৯ বন্দীর মুক্তির দাবীর জবাবে এ পদক্ষেপের কথা জানান।
যুবকদের এ দলটি ঐ ৯ জন বন্দী ছাড়াও কয়েকদিন পূর্বে আটককৃত ২৭ বন্দীর মুক্তির দাবী জানায়।
এছাড়া গত শনিবার পুলিশার লাঠিচার্জের শিকার নারীরাও মুহাম্মাদ বিন ফাহাদের সাথে সাক্ষাতের জন্য ‘দাম্মাম’ শহরে পৌঁছেছেন। মুহাম্মাদ বিন ফাহাদ আগামীকাল তাদের সাথে সাক্ষাত করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।#