| কোড: 231591 | তারিখ: 2011/03/15 | সূত্র: ABNA | print |
বাহরাইনের নিপীড়িত জনগণের সহযোগিতায় দোয়ায়ে জওশানে সাগীর পাঠের আহ্বান |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাহরাইনের নিরস্ত্র অসহায় জনগণ স্বৈরাচারী সৌদি আরবের সৈন্য ও বাহরাইনী সরকারের ভাড়াটে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছে। এহেন পরিস্থিতিতে বাহরাইনের জনগণের জন্য আপনাদের দোয়ার প্রয়োজন ব্যাপকভাবে অনুভূত হচ্ছে।
এমন পরিস্থিতিতে দোয়ায়ে জওশানে সাগীর –যা অত্যাচারীদের বিপরীতে নিপিড়ীতদের আর্তনাদের দোয়া হিসেবে খ্যাত- পাঠ করা খুবই কার্যকরী। জায়নবাদী ইসরাইলের সাথে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি এ দোয়া পাঠের আহ্বান জানিয়েছিলেন। যে যুদ্ধে হিজবুল্লাহ দখলদার ইসরাইলকে পরভূত করতে সক্ষম হয়েছিল।
এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে পারাচেনারের শিয়াদের প্রতিরোধের সময় এ দোয়া পাঠের মাধ্যমে শিয়াদের অবস্থার পরিবর্তন ঘটেছিল।
স্বেচ্ছাচারী আলে খলিফা পরিবার, তাদের ভাড়াটে সন্ত্রাসী ও সৌদি আরব, আরব আমিরাত এবং কাতারের উগ্র সৈন্যদের সম্মুখে যে সকল জনগণের জান, মাল ও সম্ভ্রব আজ হুমকির সম্মুখীন এ মুহূর্তে তাদের জন্য সকলের দোয়া ব্যাপক কার্যকরী।
সুতরাং আমাদের উচিত অত্যাচারীদের বিরুদ্ধে নিপীড়িতদেরকে সহযোগিতা করা। অতএব, আসুন আমরা আজ, কাল এবং পরশু তিন রাতে দোয়ায়ে জওশানে সাগীর তেলাওয়াতের মাধ্যমে মানবতার শত্রুদের বিরুদ্ধে বাহরাইনী জনগণের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করি।
উল্লেখ্য, জওশানে কাবির তেলাওয়াতের জন্য দেখুন শেইখ আব্বাস কুম্মি রচিত ‘মাফাতিহুল জিনান’ শীর্ষক প্রসিদ্ধ দোয়ার গ্রন্থ।
বার্তা সংস্থা আবনার পক্ষ থেকে সকল মু’মিন ভাইদের প্রতি এ দোয়া পাঠের বিশেষভাবে আবেদন জানানো হচ্ছে। এর পাশাপাশি অন্যান্যদেরকে এ দোয়া পাঠের প্রতি আহ্বান জানানোর ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।#