| কোড: 232387 | তারিখ: 2011/03/19 | সূত্র: ABNA | print |
আরব বিশ্বের গণ আন্দোলনের বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে; হাসান নাসরুল্লাহ’র বক্তব্য |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান নিজের বক্তব্যের শুরুতে জায়নবাদী ইসরাইলের সাথে হিজবুল্লাহ বাহিনী’র ৩৩ দিনের যুদ্ধের কথা স্মরণ করে বলেন: মধ্যপ্রাচ্যে সরকার বিরোধী গণ আন্দোলনসমূহ জনগণের নিজস্ব প্রত্যয় হতে উত্সারিত। আর যারা মনে করছে যে, এ সকল বিপ্লব আমেরিকার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, তারা চরম ভুলের মাঝে রয়েছে।
তিনি বলেন: যুক্তরাষ্ট্র যে গণ জরিপ চালিয়েছে তা হতে নিশ্চিত হয়েছে যে, এ সকল জাতির অবস্থান কিরূপ এবং কেন গণ আন্দোলন জোয়ার মধ্যপ্রাচ্যের কূলে এসে ভিড়েছে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ সকল আন্দোলনে ইরানের সকল প্রকার হস্তক্ষেপকে নাকচ করে বলেন: যদি কেউ মনে করে যে, বাহরাইনের গণ বিপ্লব ইরানের ইন্ধনে শুরু হয়েছে তাদের ধারণা ভিত্তিহীন।
হিজবুল্লাহ বাহিনী’র প্রধান বলেন: এ সরকারসমূহ যুক্তরাষ্ট্র কর্তৃক লালিত-পালিত। দীর্ঘদিন পূর্বেই তারা যুক্তরাষ্ট্র মারফ সশস্ত্র হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রও এ সকল অপরাধকর্ম ও নৃশংসতার অংশীদার।
তিনি ফিলিস্তিনের জনগণের দূর্ভোগের প্রতি ইশারা করে বলেন: ফিলিস্তিনী জনগণের সম্পদ লুট করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র জবর দখলকারীদের পক্ষে আত্মরক্ষা করে।
জনাব নাসরুল্লাহ বলেন: মিসর, তিউনিশিয়া, ইয়েমেন, লিবিয়া ও বাহরাইনের জনগণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সকল মন্তব্যই নেফাকে (মোনাফেকী) পরিপূর্ণ।
হিজবুল্লাহ প্রধান, বাহরাইনের জনগণের আন্দোলনকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে বলেন: যদি বাহরাইনের বিপ্লব শান্তিপূর্ণ না হত তবে লিবিয়ার মত বাহরাইনেও গৃহ যুদ্ধ বেধে যেত।#