আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলি : ২ মার্কিন সামরিক উপদেষ্টাসহ নিহত ৪
কোড: 298728 তারিখ: 2012/02/25সূত্র: Radio Tehranprint

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলি : ২ মার্কিন সামরিক উপদেষ্টাসহ নিহত ৪

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলিতে দুই মার্কিন সামরিক উপদেষ্টা ও দুই সেনা নিহত হয়েছে। 

 আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলি : ২ মার্কিন সামরিক উপদেষ্টাসহ নিহত ৪

রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলিতে দুই মার্কিন সামরিক উপদেষ্টা ও দুই সেনা নিহত হয়েছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স নিহত দু'জনের পরিচয় দিয়ে বলেছে- এদের একজন কর্নেল এবং অন্যজন মেজর পদ মর্যাদার। এ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, কারা এসব সেনা কর্মকর্তাকে গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে- আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে তর্ক-বিতর্কের পর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবশ্য, কি নিয়ে এবং কাদের সঙ্গে মার্কিন সামরিক কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়েছে তা জানা যায়নি। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের এক বিবৃতিতে জানানো হয়েছে-তারা এ ঘটনা জানতে পেরেছে। কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং পরে তা জানানো হবে বলে ন্যাটোর ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানে মার্কিন সেনাদের পবিত্র কোরান পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে আজ চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। কুন্দুজ প্রদেশে জাতিসংঘ ভবনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনের বিক্ষোভে দেশটিতে ৩৬ জন নিহত হলেন।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ