গণহত্যার পর আফগান নাগরিকদের মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে মার্কিন সেনারা
কোড: 302272 তারিখ: 2012/03/12 - 21:17সূত্র: রেডিও তেহরানprint

গণহত্যার পর আফগান নাগরিকদের মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে মার্কিন সেনারা

আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর তাদের অন্ততঃ ১১টি মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দখলদার মার্কিন সেনারা। 

 গণহত্যার পর আফগান নাগরিকদের মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে মার্কিন সেনারা

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর তাদের অন্ততঃ ১১টি মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দখলদার মার্কিন সেনারা। রোববার ভোরে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলায় মার্কিন বাহিনী ওই ভয়াবহ গণহত্যা চালায়। তারা মার্কিন ঘাঁটির পাশ্ববর্তী কয়েকটি বাড়িতে ঢুকে ঘুমন্ত গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হয় নারী ও শিশুসহ অন্ততঃ ১৭ বেসামরিক নাগরিক এবং আহত হয় আরো অনেকে। তালেবানরা বলেছে, মার্কিন সেনাদের এ গণহত্যা অভিযানে কমপক্ষে ৫০ ব্যক্তি নিহত হয়েছে। পরিকল্পিত এ গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মার্কিন বাহিনী এ হত্যার দায় মাত্র একজন সেনার ওপর চাপানোর চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানিয়েছেন, মার্কিন সেনারা নিহত মানুষের সংখ্যা কমানোর জন্য ১১টি মৃতদেহ তাদের ঘর-বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এই ১১ জনের মধ্যে ছয় বছরের কম বয়সী চারটি শিশুকন্যা ছিল। এসব মৃতদেহ ভস্মীভুত হয়েছে বলে তারা জানিয়েছেন।

আফগান প্রেসিডেন্ট হামদি কারজাই এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত, অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি এক বিবৃতিতে বলেছেন, "আফগান নাগরিকরা মার্কিন সেনাদের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তা ক্ষমা করা যায় না।" আফগান প্রেসিডেন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে, "আফগান সরকার ও জনগণ মার্কিন সরকারের কাছ থেকে এ ঘটনার ব্যাখ্যা দাবি করছে।"

মার্কিন সেনাদের হামলায় বেসামরিক আফগান নাগরিকের হত্যাকাণ্ড ওয়াশিংটন ও কাবুলের মধ্যে উত্তেজনার একটি বড় কারণ হয়ে রয়েছে। প্রেসিডেন্ট কারজাই বহুবার তালেবান বিরোধী অভিযানের সময় বেসামরিক নাগরিকদের ওপর হামলা না করতে মার্কিন বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। কিন্তু এবার মার্কিন সেনারা জঙ্গীবিরোধী অভিযানের সময় নয়, বরং সরাসরি বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালালো।

এ ছাড়া, এমন সময় এ পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটলো যখন মার্কিন সেনাদের হাতে পবিত্র কোরান অবমাননার ঘটনায় দু'দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বাগরাম সেনাঘাঁটিতে মার্কিন সেনাদের হাতে কোরান অবমাননার প্রতিবাদে ব্যাপক মার্কিন বিরোধী বিক্ষোভের সময় সহিংসতায় ছয় মার্কিন সেনাসহ অন্ততঃ ৩০ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে।#

সূত্র : রেডিও তেহরান

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ