| কোড: 323000 | তারিখ: 2012/06/18 - 12:27 | সূত্র: আবনা | print |
বিশিষ্ট শিয়া ঐতিহাসিকের ইন্তিকাল |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশিষ্ট শিয়া গবেষক ও ঐতিহাসিক ‘আয়াতুল্লাহ আল্লামা শেইখ বাকের শারিফ কারাশী’ গতকাল ১৭ই জুন ইরাকের নাজাফে আশরাফ নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি আহলে বাইত (আ.) এর জীবনীসহ ইতিহাস ভিত্তিক বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
এছাড়া তিনি নাজাফে আশরাফে ‘ইমাম হাসান (আ.)’ শীর্ষক একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যাতে মুসলিম গবেষক ও লেখকদের ব্যবহারের জন্য হস্তলিখিত অনেক মূল্যবান গ্রন্থ রয়েছে।
তিনি দীর্ঘকাল জীবন যাবত ধর্মের খেদমতের পর গতকাল ইরাকের নাজাফে আশরাফ শহরে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জানাযার নামায কারবালায়
আয়াতুল্লাহ শেইখ বাকের কারাশী’র জানাযার নামায গতকাল বিকেলে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাযার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অতঃপর মরহুমের জানাযা দাফনের উদ্দেশ্যে নাজাফে আনা হয় এবং নাজাফের ঐতিহাসিক ওয়াদিউস সালাম কবরস্থান দাফন করা হয়।
হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাযার পরিচালনা কমিটির প্রধানগণ শেইখ বাকের কারাশী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।#