শতকরা ৯০ ভাগ ভোট গননার পর মুহাম্মাদ মুরসী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন
কোড: 323134 তারিখ: 2012/06/18 - 22:17সূত্র: আবনাprint

শতকরা ৯০ ভাগ ভোট গননার পর মুহাম্মাদ মুরসী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন

সংবাদ মাধ্যমসমূহ এক জরুরী বুলেটিনে ঘোষণা করেছে যে, মিশরের জাতীয় নির্বাচনের শতকরা ৯০ ভাগ ভোট গননা শেষে মিশরের ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন। 

 শতকরা ৯০ ভাগ ভোট গননার পর মুহাম্মাদ মুরসী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ সূত্রসমূহের ঐ বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে, মিশরের জাতীয় নির্বাচনের দ্বিতীয় পর্বে শতকরা ৯০ ভাগ ভোট গননার পর ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী বিজয় লাভ করেছেন।

মুসলিম ব্রাদারহুডের প্রেসিডিয়াম সদস্য ‘জামাল তাজুদ্দীন’ জানিয়েছেন : যে তালিকা আমাদের হাতে পৌঁছেছে তা হতে স্পষ্ট যে, মুরসী ও অন্য প্রার্থীর মধ্যকার ব্যবধান অনেক বেশী।

সর্বশেষ খবরের ভিত্তিতে জানা গেছে যে, মুরসী’র বিজয়ে উত্সব করতে ইতিমধ্যে কায়রোর আত-তাহরীর স্কয়ারের সমবেত হতে শুরু করেছে জনগণ। এ সত্ত্বেও নির্বাচন কমিশন এ সম্পর্কে কোন প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ