বান কি মুন-আহমাদিনেজাদ বৈঠক : ‘ইরানি জনগণের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’
কোড: 323823 তারিখ: 2012/06/21 - 19:45সূত্র: রেডিও তেহরানprint

বান কি মুন-আহমাদিনেজাদ বৈঠক : ‘ইরানি জনগণের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’


 বান কি মুন-আহমাদিনেজাদ বৈঠক : ‘ইরানি জনগণের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’

বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ তার দেশের জনগণের সঙ্গে শত্রুতা বন্ধ করতে পশ্চিমা বলদর্পী শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের একটা সমঝোতা হবে। ব্রাজিলে অনুষ্ঠানরত রিও প্লাস টুয়েন্টি' সম্মেলনের অবকাশে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন ড. আহমাদিনেজাদ।

তিনি আরো বলেছেন, "আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র তত্ত্বাবধান ও নজরদারির মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং তেহরান সমস্ত চুক্তি পরিপূর্ণভাবে মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ।"

ড. আহমাদিনেজাদ বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা হচ্ছে তাদের জন্য আইনের পথে ফেরার সত্যিকারের সুযোগ। ইরান কখনো পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করেনি বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে।

গত ১৮ ও ১৯ জুন রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বৈঠকের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, "পরমাণু ইস্যু সমাধানের জন্য তেহরান এ বৈঠকে আইনসম্মত, গঠনমূলক, স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে।"

আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ইরানের প্রশংসা করেন বান কি মুন।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ