| কোড: 325534 | তারিখ: 2012/06/28 - 22:43 | সূত্র: আবনা | print |
সৌদি আরবের শিয়া আলেমের গ্রেপ্তারের খবর নাকচ |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের শাসক গোষ্ঠী বিরোধী এক সূত্র জানিয়েছেন : সৌদি আরবের নিরাপত্তা বাহিনী কর্তৃক এদেশের সরকার বিরোধী বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ নামর আল-নামর’কে এদেশের আল-আওয়ামিয়া অঞ্চল হতে গ্রেপ্তারের সংবাদ মিথ্যা।
গতরাতে মিডলইস্ট অনলাইন ও ইসলাম অনলাইনসহ বেশ কিছু সংবাদ বিষয়ক ওয়েব সাইট সৌদি আরবের নিরাপত্তা বাহিনী কর্তৃক এদেশের বিশিষ্ট শিয়া আলে শেখ নামরে’র গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করে উল্লেখ করেছিল যে, শিয়া এ আলেমকে গ্রেপ্তারের পর আল-আওমিয়াহ ও কাতিফ শহরে বিভিন্ন স্থানে সম্ভাব্য বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ন্যাশনাল গার্ড বাহিনী’র এক প্লাটুন সৈন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে অবস্থান নিয়েছে। এ সংবাদ অভ্যন্তরিন বার্তা সংস্থাসমূহেও ব্যাপকভাবে প্রচারিত হয়।#