| কোড: 331528 | তারিখ: 2012/07/25 - 08:39 | সূত্র: আবনা | print |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিয়ানমারের মুসলমানদের উপর অমানবিক অত্যাচারের –যা মুসলমানদের প্রজন্ম ধ্বংসের কুউদ্দেশ্যে চালানো হচ্ছে- ঘটনায় আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছে।
এ বিবৃতিতে, মিয়ানমার সরকারকে এদেশের মুসলমানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করণের প্রতি আহবান জানানো হয়েছে। যাতে সরকার মুসলমানদের উপর পরিচালিত সহিংসতা অবিলম্বে বন্ধ করে এবং এ বিষয়ে বিশ্ববাসীর সম্মুখে সত্য প্রতিবেদন প্রকাশ করে।
উক্ত বিবৃতির বাংলা অনুবাদ নিম্নে উল্লেখ করা হল :
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর ব্যাপক হত্যাযজ্ঞের সংবাদ প্রকাশের ঘটনায় বিশ্বের সকল মুসলমান বিশেষতঃ আহলে বাইত (আ.) এর অনুসারীরা উদ্বিগ্ন।
দুঃখজনকভাবে আমরা দেখেছি যে, গত তিন দশ ধরে রোহিঙ্গা মুসলমানরা মানবাধিকার লঙ্ঘন, প্রজন্ম ধ্বংস, হত্যাযজ্ঞ, ধর্ষন ও জোরপূর্বক এলাকা হতে বের করে দেওয়া ইত্যাদি অপরাধকর্মের শিকার; যা এদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক তাদের উপর আরোপিত হয়েছে।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা (মাজমা), মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের –যা একটি প্রজন্ম ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে বিবেচিত- উপর চালানো সহিংসতায় সমবেদনা প্রকাশ পূর্বক ও এ অপরাধকর্মের নিন্দা জানিয়ে এদেশের কর্তৃপক্ষকে এ বিষয়ের প্রতি এ আহবান জানাচ্ছে যে, তারা যেন সংখ্যালঘুদের অধিকার রক্ষা পূর্বক এ ঘটনার সত্য ও সুক্ষ্ম প্রতিবেদন বিশ্বের জনগণের সম্মুখে তুলে ধরে এবং এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সচেষ্ট হয় যাতে সহিংসতা বন্ধ হয়ে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত হয়।
এদেশের সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করণের ক্ষেত্রে দায়িত্বশীল। তাদের উচিত এ হত্যাযজ্ঞ বন্ধ করা এবং অমানবিক এ অপরাধকর্মের ধারাবাহিকতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা, মিয়ানমারে মুসলিম প্রজন্ম হত্যা, গৃহহারা মুসলমান নারী ও শিশুদের রক্ষণা-বেক্ষণ, সহিংসতা বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক সমাজ, ইসলামি সমন্বয় পরিষদ ও মুসলিম দেশসমূহের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা পূনরায় ইসলাম বিরোধী এ ধরণের পদক্ষেপের –যার মূলে রয়েছে পশ্চিমা বিশ্ব- বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলমানদের উপর বর্ণবাদী আচরণ বন্ধের দাবী জানাচ্ছে।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা,
জুলাই, ২০১২ #
- Please help mayanmar