| কোড: 333200 | তারিখ: 2012/07/31 - 10:46 | সূত্র: রেডিও তেহরান | print |
সৌদি নতুন গোয়েন্দা প্রধান যুবরাজ বন্দর গুপ্ত হামলায় নিহত: রিপোর্ট |
বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের নতুন গোয়েন্দা প্রধান যুবরাজ বন্দর বিন সুলতান গুপ্ত হামলায় নিহত হয়েছেন।
প্যারিসভিত্তিক ওয়েবসাইট ভলতেয়ার নেটওয়ার্ক এ খবর নিশ্চিত করেছে। বেসরকারি সূত্রের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, ৬১ বছর বয়সী বন্দর নিশ্চিতভাবে মারা গেছেন।
আটটি ভাষায় পরিচালিত ওয়েবসাইট ভলটেয়ারনেট ডট অর্গ (voltairenet.org) বলেছে, ১৮ জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে সংঘটিত ভয়াবহ বোমা হামলায় বিতর্কিত ভূমিকার কারণে যুবরাজ বন্দর গুপ্ত হত্যার শিকার হয়েছেন।
দামস্কের ওই বোমা হামলায় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজিহা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আসিফ শওকাত, সহকারী ভাইস প্রেসিডেন্ট হাসান তুর্কমানি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জেনারেল হিশাম ইখতিয়ার নিহত হয়েছেন। প্রতিমন্ত্রী আসিফ শওকাত ছিলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভগ্নিপতি।
গোয়েন্দা প্রধান সুলতান বিন বন্দরের নিহত হওয়ার খবর সৌদি শাসকগোষ্ঠী নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি। সিরিয়াও এ বিষয়ে কোনো কথা বলেনি।
১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বন্দর আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ছিলেন। ২০০৫ সালেই তিনি সৌদি আরবের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব নিযুক্ত হন। এরপর গত ১৯ জুলাই সৌদি রাজা আবদুল্লাহ তাকে দেশের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেন। তবে অনেকেই বলছেন, দামেস্কের ওই বোমা হামলায় বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তার পুরস্কার হিসেবে তাকে গোয়েন্দা প্রধানের পদে নিয়োগ দেয়া হয়েছিল।#
(সূত্র : রেডিও তেহরান)