| কোড: 334171 | তারিখ: 2012/08/04 - 04:42 | সূত্র: আবনা | print |
ইমাম হাসান (আ.) এর পবিত্র জন্মদিবস আজ |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নবুয়্যতী বংশধারার দ্বিতীয় ইমাম, হযরত আলী ও হযরত ফাতেমা (আলাইহিমাস সালাম) এর প্রথম সন্তান এবং বেহেশতের যুবকদের ২ সর্দারের অন্যতম সর্দার; হযরত হাসান (আ.) এর পবিত্র জন্মদিবস আজ। তিনি ৩রা হিজরী’র ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন।
তাঁর এ পবিত্র জন্মদিবসে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) পবিত্র এ দিবসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি জানায় আন্তরিক মোবারকবাদ।#