ইরানে হামলা : 'ইসরাইলি বিমানে বাধা দেবে না সৌদি আরব'
কোড: 336127 তারিখ: 2012/08/11 - 18:46সূত্র: রেডিও তেহরানprint

ইরানে হামলা : 'ইসরাইলি বিমানে বাধা দেবে না সৌদি আরব'

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইহুদ বারাক দাবি করেছেন, ইরানে হামলা চালাতে গেলে তার দেশের জঙ্গীবিমানকে বাধা দেবে না সৌদি আরব। 

 ইরানে হামলা :

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইহুদ বারাক দাবি করেছেন, ইরানে হামলা চালাতে গেলে তার দেশের জঙ্গীবিমানকে বাধা দেবে না সৌদি আরব।

ইরানে হামলার উদ্দেশ্যে ইসরাইলি জঙ্গীবিমান সৌদি আরবের আকাশসীমায় ঢুকলে তাতে বাধা দেয়া হবে বলে আমেরিকার মাধ্যমে রিয়াদ তেলআবিবকে জানিয়ে দিয়েছে -গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকেও নাকচ করে দিয়েছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী।

রেডিও ইসরাইলকে দেয়া এক সাক্ষাতকারে ইহুদ বারাক বলেন, "আমরা ওই রিপোর্ট সম্পর্কে কোনো প্রতিক্রিয়া বা জবাব দেব না। ইরানের বিরুদ্ধে হামলা চালানোটা এত বেশি গুরুত্বপূর্ণ যে, এ ধরনের রিপোর্ট প্রকাশ করার অনুমতি দেয়া উচিত তা যে দিকেই যাক না কেন।"

তিনি জানান, ইরানে হামলা চালানোর বিষয়ে ইসরাইল এবং আমেরিকা প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী আরো জানান, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ইরানে হামলার চালানোর সিদ্ধান্ত নেন তাহলে তাতে মন্ত্রিসভার অনুমোদন লাগবে।

তিনি বলেন, "গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে মনে হয় যেন, দু'ব্যক্তি একসঙ্গে ইরানের ওপর হামলার পরিকল্পনা করছেন। গণমাধ্যমের এ ধরনের প্রচারণা সত্যিই হাস্যকর।"#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ