আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের মহাসচিব
আল্লামা নাসের আব্বাস জাফারী এবং সহকারী মহাসচিব আল্লামা মুহাম্মাদ আমিন শাহিদী
গতকাল সোমবার (১২ই জুলাই) এ খবর ঘোষণা করে, পাকিস্তানের করাচী, কোয়েটা ও অন্যান্য
শহরে শিয়া হত্যার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সেদেশের সরকারের
সমালোচনা করেছেন।তারা নিরাপরাধ মানুষ হত্যার সাথে জড়িত সন্ত্রাসী ও দেশদ্রোহীদের বিরুদ্ধে শক্ত
পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের
শিয়া নেতারা, সেদেশে শিয়া হত্যার মোকাবেলায় এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে বলে
জানিয়েছেন এবং এতে পাকিস্তানের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ
উপস্থিত থাকবেন।#