৬ মাস পথ চলার পর ভারতীয় যেয়ারতকারী দলের কারবালায় প্রবেশ
কোড: 195593 তারিখ: 2010/07/14সূত্র: ABNAprint

৬ মাস পথ চলার পর ভারতীয় যেয়ারতকারী দলের কারবালায় প্রবেশ

হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাযার যেয়ারতের উদ্দেশ্যে গত ৬ মাস পূর্বে ৬ সদস্য বিশিষ্ট যে দলটি ভারত হতে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছিল গতকাল তারা কারবালা শহরে প্রবেশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ৬ জনের এ দলটি পায়ে হেটে দীর্ঘ এ পথ পাড়ি দেয়ার সময় পাকিস্তান ও ইরান উপর দিয়ে অতিক্রম করেছে। তারা বর্তমানে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মদিবসের কাছাকাছি সময় কারবালায় পৌঁছুতে সক্ষম হয়েছে।
এ দলের অন্যতম সদস্য মির্জা কাওসার আলী বেগ নিজেদের এ সফর সম্পর্কে জানান: চলতি হিজরী বছরের ৬ই সফর ভারতের হায়দ্রাবাদ হতে কারবালার উদ্দেশ্যে আমরা রওনা হই এবং এ সফরে আমরা (ইরানের পবিত্র কোম নগরীতে) হযরত মাসুমা (সা. আ.) এবং (মাশহাদে) ইমাম রেজা (আ.) এর মাজার যেয়ারতের সৌভাগ্য অর্জন করেছি।
তিনি বলেন: প্রচন্ড শীতের মধ্যে এ সফর শুরু করেছিলাম এবং বর্তমানে গ্রীস্মের খরতাপে আমরা আমাদের গন্তব্যে পৌঁছুতে সক্ষম হয়েছি।
জনাব আলী বেগ কারবালা ভূমিতে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করে বলেন: মহান আল্লাহ্ আমাদের এ আমলকে কবুল করবেন বলে আমি আশাবাদী।
উল্লেখ্য যে, ৩রা শাবান হযরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আনন্দ মাহফিলে কারবালা শহরের আহলে বাইত (আ.) এর লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হয়ে এ মাহফিলে যোগদান করেন।#

Share :  Del.icio.us  Digg  Facebook  Newsvine  Reddit  Technorati




ই-মেইল:
নাম:
মতামত:
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা ABP sites
 সর্বশেষ সংবাদ

- সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের ৩ সদস্য নিহত

- গ্রীক রমনী’র শিয়া মাযহাব গ্রহণ

- পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশিত

- বিশ্বব্যাপি মানবাধিকার লঙ্ঘন হলেও আমেরিকা বা জাতিসংঘের কোন মাথা ব্যাথা নেই

- পাকিস্তানের কোয়েটা শহরে কুদস দিবসের শোভাযাত্রায় বোমা হামলা: শতাধিক ব্যক্তি হতাহত

- বাংলাদেশের বিভিন্ন শহরে যথাযথ মর্যাদায় হযরত আলী (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত

- আয়াতুল্লাহ আহমাদী ফাকীহ ইয়াযদী’র ইন্তেকাল

- পাকিস্তানের পেশোয়ারে মার্কিন বাণিজ্যদূতের দপ্তরের কাছাকাছি স্থানে গোলাগুলি

- পাকিস্তানে মার্কিন বিমান হামলায় ৫ জন নিহত

- শেখ কাযেম আমরী’র কারাগার হতে মুক্তি লাভ

- উগ্র তালেবান জঙ্গীদের হামলায় ৩ শিয়ার শাহাদত

- রোজা সংক্রান্ত মাসাআলা (১)

- তাতারেস্তানের গ্রান্ড মুফতির সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাত

- পাকিস্তানের বন্যা কবলিতদের সাহায্যার্থে ইরানের প্রেসিডেন্টের নির্দেশ