আফগানিস্তানের বারগ মেতাল জেলা পূনরায় তালেবানদের দখলে
কোড: 196916 তারিখ: 2010/07/25সূত্র: Abnaprint

আফগানিস্তানের বারগ মেতাল জেলা পূনরায় তালেবানদের দখলে

দক্ষিণ আফগানিস্তানের নূরেস্তান প্রদেশের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, এ প্রদেশের বারগ মেতাল জেলার উপর কর্তৃত্ব অর্জন করেছে তালেবান জঙ্গীরা।

আফগানিস্তানের বারগ মেতাল জেলা পূনরায় তালেবানদের দখলে

 

দক্ষিণ আফগানিস্তানের নূরেস্তান প্রদেশের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, এ প্রদেশের বারগ মেতাল জেলার উপর কর্তৃত্ব অর্জন করেছে তালেবান জঙ্গীরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নূরেস্তান প্রদেশের গভর্নর জামালুদ্দীন বাদর জানিয়েছেন যে, বারগ মেতাল শহরটি, আফগান নিরাপত্তা বাহিনী’র ২ দিন যাবত প্রতিরোধের পর দখল করে নিয়েছে তালেবান সন্ত্রাসীরা।

তিনি বলেন: বারগ মেতাল দখল করে নেয়ার পর আফগান নিরাপত্তা কর্মীরা এ শহরের কেন্দ্র হতে অন্যত্র সরে যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, তালেবান জঙ্গীরা উক্ত জেলা দখল করে নেয়ার পর সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করেছে। এমনকি এক গোত্রপতিকেও তারা হত্যা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য যে, এ শহরে সৃষ্ট গতরাতের সংঘর্ষে অন্তত ৪ জন পুলিশ নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে।

নূরেস্তানের গভর্নর এ সংঘর্ষে ২৩ জন আফগান বেসামরিক লোক নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরো জানা গেছে যে, সম্প্রতি দক্ষিণ আফগানিস্তানের নূরেস্তান প্রদেশের বারগ মেতাল শহরে সৃষ্ট সংঘর্ষসমূহে আফগান পুলিশ বাহিনীর ৭ জন সদস্য নিহত হয়েছে।

উক্ত সংঘর্ষসমূহে আহত ১০ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে দাবী করেছে তালেবান জঙ্গীরা।

বারগ মেতাল অঞ্চলটি গতমাসেও কয়েকদিনের জন্য তালেবান জঙ্গীরা দখল করে নিতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রাধীন বাহিনী ও আফগান সামরিক বাহিনীর যৌথ অভিযানে উক্ত অঞ্চল মুক্ত হয়।


Share :  Del.icio.us  Digg  Facebook  Newsvine  Reddit  Technorati




ই-মেইল:
নাম:
মতামত:
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা ABP sites
 সর্বশেষ সংবাদ

- পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশিত

- বিশ্বব্যাপি মানবাধিকার লঙ্ঘন হলেও আমেরিকা বা জাতিসংঘের কোন মাথা ব্যাথা নেই

- পাকিস্তানের কোয়েটা শহরে কুদস দিবসের শোভাযাত্রায় বোমা হামলা: শতাধিক ব্যক্তি হতাহত

- বাংলাদেশের বিভিন্ন শহরে যথাযথ মর্যাদায় হযরত আলী (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত

- আয়াতুল্লাহ আহমাদী ফাকীহ ইয়াযদী’র ইন্তেকাল

- পাকিস্তানের পেশোয়ারে মার্কিন বাণিজ্যদূতের দপ্তরের কাছাকাছি স্থানে গোলাগুলি

- পাকিস্তানে মার্কিন বিমান হামলায় ৫ জন নিহত

- শেখ কাযেম আমরী’র কারাগার হতে মুক্তি লাভ

- উগ্র তালেবান জঙ্গীদের হামলায় ৩ শিয়ার শাহাদত

- রোজা সংক্রান্ত মাসাআলা (১)

- তাতারেস্তানের গ্রান্ড মুফতির সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাত

- পাকিস্তানের বন্যা কবলিতদের সাহায্যার্থে ইরানের প্রেসিডেন্টের নির্দেশ

- আফগানিস্তানে ৪ মার্কিন সৈন্য নিহত

- পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা