| কোড: 319719 | তারিখ: 2012/06/03 - 19:41 | সূত্র: রেডিও তেহরান | print |
ইমাম খোমেনী ইহুদিবাদের মূলোতপাটনের আহ্বান জানিয়েছিলেন : ড. আহমাদিনেজাদ |
বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, মরহুম ইমাম খোমেনী (র) ইহুদিবাদের মূলোতপাটনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরো বলেন, বিশ্বের দেশে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়েও ইসলামী বিপ্লবের নেতা ছিলেন স্থিরচিত্ত।
ইমাম খোমেনীর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ তেহরানে তার মাজার এলাকায় আয়োজিত এক বিশাল সমাবেশে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। সারা দেশ থেকে মানুষর ঢল নামে এ সমাবেশে।
ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেন, "ইমাম খোমেনী ছিলেন ইহুদিবাদী সরকার প্রতিষ্ঠার সম্পূর্ণ বিপক্ষে এবং এরই ভিত্তিতে তিনি আন্তর্জাতিক আল-কুদস দিবস ঘোষণা করেন।" ইসলামী বিপ্লবের নেতা প্রতিরোধী ভূমিকা নিয়ে ফিলিস্তিনের নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি বলেন, "মরহুম ইমাম খোমেনী ছিলেন একমাত্র নেতা যিনি মানব সমাজ তথা ফিলিস্তিনিদের ওপর থেকে সমস্ত জুলুম-নির্যাতন ও ইহুদিবাদী আধিপত্যের মূলোতপাটন চেয়েছিলেন।" ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যেহেতু খোদায়ী একত্ববাদ, ন্যায়বিচার, ভালোবাসা এবং পারস্পরিক স্নেহ বেঁচে আছে সে কারণে ইমাম খোমেনী এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। তিনি জানান, ইমামের অবস্থান ছিল সুস্পষ্টভাবে ন্যায় বিচারের পক্ষে এবং সব ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে।#
(সূত্র : রেডিও তেহরান)