ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি হতে হবে : চীন-রাশিয়ার যৌথ বিবৃতি
কোড: 320482 তারিখ: 2012/06/07 - 12:54সূত্র: রেডিও তেহরানprint

ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি হতে হবে : চীন-রাশিয়ার যৌথ বিবৃতি

সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির আহবান জানিয়েছে চীন ও রাশিয়া। আজ দেশ দু'টির যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে। 

 ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি হতে হবে : চীন-রাশিয়ার যৌথ বিবৃতি

বার্তা সংস্থা আবনা : সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির আহবান জানিয়েছে চীন ও রাশিয়া। আজ দেশ দু'টির যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের মধ্যে বৈঠকের পর আজ (বুধবার) এ বিবৃতি প্রকাশ করা হলো।

ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা বল প্রয়োগের তীব্র বিরোধিতা করে বিবৃতিতে চীন ও রাশিয়া বলেছে, তেহরানের ওপর কোনো বাড়তি চাপ বা একতরফা নিষেধাজ্ঞা মেনে নেয়া হবে না। ইরানের পরমাণু ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে শান্তিপূর্ণ এবং আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে দেশ দু'টি।

পরিস্থিতি যেন সংঘাতের দিকে না যায় সেজন্য ততপর হওয়ার আহবান জানানো হয়েছে এ বিবৃতিতে। এতে আরো বলা হয়েছে, পরিস্থিতিকে যদি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয় তাহলে আফগানিস্তান, পশ্চিম আফ্রিকা এবং উত্তর আফ্রিকার গোলযোগের প্রেক্ষাপটে এ অঞ্চলের দেশগুলোসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর তার মারাত্মক অশুভ প্রভাব পড়বে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ