তেহরানের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ৬ জাতিগোষ্ঠী প্রস্তুত : ক্যাথেরিন অ্যাশ্টোন
কোড: 321690 তারিখ: 2012/06/12 - 16:55সূত্র: রেডিও তেহরানprint

তেহরানের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ৬ জাতিগোষ্ঠী প্রস্তুত : ক্যাথেরিন অ্যাশ্টোন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন বলেছেন, আসন্ন মস্কো বৈঠকে তেহরানের পাঁচদফা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ছয় জাতিগোষ্ঠী প্রস্তুত রয়েছে। 

 তেহরানের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ৬ জাতিগোষ্ঠী প্রস্তুত : ক্যাথেরিন অ্যাশ্টোন

বার্তা সংস্থা আবনা : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন বলেছেন, আসন্ন মস্কো বৈঠকে তেহরানের পাঁচদফা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ছয় জাতিগোষ্ঠী প্রস্তুত রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলির সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি এ কথা বলেছেন। এ সময় অ্যাশ্টোন মস্কো বৈঠক সফল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তেহরানের প্রস্তাবের ভিত্তিতে দু'পক্ষ আলোচনার অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবে।

এ সময় জালিলি ইস্তাম্বুল এবং বাগদাদে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনায় যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে তার প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মস্কো বৈঠকে ইরান পাঁচদফা প্রস্তাব পরিষ্কারভাবে তুলে ধরবে। তেহরানের প্রস্তাবকে যথাযথভাবে গ্রহণ করা হলে তাতে আলোচনায় অগ্রগতি হবে বলে উল্লেখ করেন তিনি।

জালিলি আরো বলেন, মস্কো বৈঠকের আগে বিশেষজ্ঞ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠকে জার্মানি এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য অনীহা প্রকাশ করায় এ আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বাগদাদে ইরানের সঙ্গে ছয়জাতি গোষ্ঠীর আলোচনায় মস্কো বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৮ ও ১৯ জুন মস্কোয় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ছয় জাতিগোষ্ঠীর পক্ষে বৈঠকে অংশ নেবে ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, আমেরিকা ও জার্মানি।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ