| কোড: 324535 | তারিখ: 2012/06/24 - 20:32 | সূত্র: | print |
ইরানের কোম নগরীতে বাংলাদেশী ছাত্রদের উপস্থিতিতে; ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী পালিত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল্লাহর রাসূল (স.) এর দৌহিত্র ৩য় ইমাম হযরত ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গত শুক্রবার বাদ মাগরীব অনুষ্ঠিত হয়েছে।
ইরানের কোম নগরীতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের উপস্থিতি আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ পাকিস্তান ও ভারতের বেশ কিছু ধর্মীয় ছাত্র উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন জনাব শেখ শাহাদাত হুসাইন। এছাড়া উপস্থিত ছাত্রদের মধ্যে হতে বেশ কয়েকজন কবিতা ও কাসিদা পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ এহসান হুসাইন হুসাইনী।#
- salam. kmon asin? valo laglo.but amra jessore, Bangladesh tk kono islamic news dila aponara prochar koren na kino?