| কোড: 324988 | তারিখ: 2012/06/26 - 21:19 | সূত্র: ইকনা | print |
তুরস্কে হযরত আব্বাস (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তুরস্কের শিয়াদের উপস্থিতিতে ইস্তাম্বুলের যায়নাবিয়াহ মসজিদে গত রবিবার হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ অনুষ্ঠান বনি হাশিমের চাঁদ, কারবালায় হযরত ইমাম হুসাইন (আ.) এর পতাকাবাহী ও সেনাপতি হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক আহলে বাইত (আ.) এর ভক্তসহ শিয়া চিন্তাবিদ ও ওলামাগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ক্বারী ও ইউরোপের শিয়া মুবাল্লিগ ‘ইসরাফিল আমির তাকিনে’র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর তুরস্কের বিশিষ্ট শিয়া আলেম ‘শেইখ হামিদ তুরান’ ও ‘শেইখ হাসান কারাবুলুত’ হযরত আব্বাস (আ.) এর জীবনের নৈতিক দিক ও তার সাহসীকতার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে তুরস্কের হযরত মাহদী (আ. ফা.) যুব সংঘের সদস্য ‘কানআন বায়াযিত’ হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর শানে বিশেষ কবিতা পাঠ করেন যা উপস্থিতদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।#