| কোড: 325540 | তারিখ: 2012/06/28 - 22:44 | সূত্র: আবনা | print |
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৪ শিয়ার শাহাদাত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্থানীয় সূত্র আজ বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে যে, শিয়া যায়েরদেরকে বহনকারী একটি বাস ইরান হতে ফেরার পথে সন্ত্রাসী দল লাস্কারে ঝাঙ্গাভী’র রকেট হামলার মুখে পড়ে। সন্ত্রাসীরা কোয়েটা শহরের কাছাকাছি একটি এলাকায় বাসটিকে লক্ষ্য করে রকেট ছোঁড়ে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন : এ হামলায় ১৪ জন শহীদ এবং অপর ৩৫ জন আহত হয়েছে। হামলায় আহতদেরকে কোয়েটা শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাসটিতে সর্বমোট ৫০ জন যাত্রী ছিলেন। হামলায় আহতদের ৫ জনের অবস্থান আশংকা জনক।
এদিকে আলী আফজালের পুত্র কামরান আলী পেশোয়ারের হাঙ্গু এলাকায় সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরু হতে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ৪৫ জন শিয়া শহীদ হয়েছেন।#