কোমে ‘সাফিরানে আফতাব’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী’র উদ্বোধন
কোড: 326500 তারিখ: 2012/07/03 - 15:47সূত্র: আবনাprint

কোমে ‘সাফিরানে আফতাব’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী’র উদ্বোধন

ইরানের কোম নগরী’র পবিত্র জামকারান মসজিদ সংলঘ্ন প্রদর্শনী স্থলে ‘সাফিরানে আফতাব’ শীর্ষক প্রদর্শনী গতকাল উদ্বোধন করা হয়েছে। 

 কোমে ‘সাফিরানে আফতাব’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী’র উদ্বোধন

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : উদ্বোধনী এ অনুষ্ঠান জামকারান মসজিদের শাবিস্তানে অনুষ্ঠিত হয়। এতে জামকারান মসজিদ পরিচালনা কমিটির প্রধান আয়াতুল্লাহ কাফী, আল-মোস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আ’রাফী এবং আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাকিম ইলাহী বক্তব্য রাখেন।

মাহদিভয়্যাত কেন্দ্রীক আয়োজিত এ প্রদর্শনী গতকাল হতে শুরু হয়ে আগামী ৬ই জুলাই নাগাদ অব্যাহত থাকবে। এতে ৫০টি দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। যারা বিভিন্ন স্টলে উপস্থিত হয়ে পরিদর্শনকারীদের ইমাম মাহদী (আ. ফা.) সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দানের পাশাপাশি তাদের দেশসমূহে এ দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করবেন।

এছাড়া এ প্রদর্শনীতে ইমাম মাহদী (আ.) ও আহলে বাইত (আ.) এর উপর রচিত ও অনূদিত বিভিন্ন গ্রন্থ, থিসিস ও প্রবন্ধ ইত্যাদি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন দেশে ১৫ই শাবান উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রদর্শন করা হচ্ছে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ