ইরাকে সিরিজ বোমা হামলা ; কারবালায় ১০ ব্যক্তির শাহাদাত
কোড: 326670 তারিখ: 2012/07/04 - 10:13সূত্র: আবনাprint

ইরাকে সিরিজ বোমা হামলা ; কারবালায় ১০ ব্যক্তির শাহাদাত

গতকাল ইরাকের কারবালা, দিওয়ানিয়া ও বাগদাদে সিরিজ বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সকল হামলায় দেড় শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে। 

 ইরাকে সিরিজ বোমা হামলা ; কারবালায় ১০ ব্যক্তির শাহাদাত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল কারবালা, দিওয়ানিয়া ও বাগদাদের ৩টি বিস্ফোরণে দেড় শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে।

 

কারবালা

কারবালার নিকটবর্তী ‘মাফতুহ’ বাজারে গাড়ীতে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ ব্যক্তি শহীদ এবং ১৬ জন আহত হয়েছে।

 

বাগদাদ

বাগদাদ হতে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ‘তাজি’ অঞ্চলে একেরপর এক ৮টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সকল বিস্ফোরণে কমপক্ষে ২ ব্যক্তি নিহত এবং ১৪ জন আহত হয়েছে। ইরাক পুলিশের একটি নিরাপত্তা বিষয়ক কার্যলয়ের উদ্দেশ্যে এ হামলায় চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাগদাদের পশ্চিমে অবস্থিত মোওয়াসেলাত রুটের অপর একটি বোমা বিস্ফোরণে ৩ ব্যক্তি আহত হয়েছে।

 

দিওয়ানিয়া

ইরাকের দিওয়ানিয়া শহরের প্রাণকেন্দ্রে গাড়ীতে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ১ শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে। বিস্ফোরণের পর ঐ এলাকার সকাল সড়ক বন্ধ করে দেওয়া হয়। দিওয়ানিয়া প্রদেশের একটি মাছের বাজারে সকাল ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, শহরের সকল স্থান হতে এর শব্দ শোনা যায়। ভয়াবহ এ বিস্ফোরণে ১ শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে।

উল্লেখ্য, উল্লিখিত বিস্ফোরণসমূহে আহত কিছু কিছু ব্যক্তির অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এরই ভিত্তিতে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ