| কোড: 327978 | তারিখ: 2012/07/09 - 21:31 | সূত্র: আবনা | print |
আল-কাউসার চ্যানেল হতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে মুসলমান হলেন স্প্যানিশ এক নারী |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কুয়েতে বসবাসরত ‘লোরিনা আগুতরা নাগারতি’ আল-কাউসার চ্যানেল হতে সরাসরি সম্প্রচারিত ‘আহকামুল ইসলাম’ অনুষ্ঠানে টেলিফোন করে শাহাদাতাইন উচ্চারণের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানের উপস্থাপক তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ জানতে চাইলে তিনি বলেন : ইসলাম সম্পর্কে পরিচিতি লাভের পর আমার মাঝে অত্যন্ত ভাল একটি অনুভূতির জন্ম নেয় এবং আমি অনুভব করলাম যে, মহান আল্লাহ আমার অন্তরে একটি নূরের জন্ম দিয়েছেন। আমি এখন ইসলাম সম্পর্কে আরো অধিক জানতে চাই।
তিনি বলেন : ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমার জীবন ছিল অস্বচ্ছ। কিন্তু বর্তমানে ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে জ্ঞান লাভের পর প্রশান্তি অনুভব করছি।
আহলে বাইত (আ.) সম্পর্কে তার পরচিতি সম্পর্কে তিনি বলেন : আমি সম্প্রতি আহলে বাইত (আ.) সম্পর্কে পরিচিত হয়েছি। আমি এ মহান ব্যক্তিত্বদের জীবনী সম্পর্কে আরো অধিক জানতে চাই, যাতে ইসলামকে উত্তমরূপে চিনে তাদের মাধ্যমে অধিক মারেফাত অর্জন করতে পারি।
উল্লেখ্য, তিনি উক্ত টেলিফোন সংলাপের শেষে শাহাদাতাইন পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা আল-কাওসার চ্যানেল হতে সরাসরি সম্প্রচারিত হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত আল-কাউসার চ্যানেল হতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা দিয়েছেন। সর্বশেষে ওয়ালস্ট্রীট আন্দোলনে সক্রিয় ‘মোনিকা হোয়াইট’ এ চ্যানেলের মাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেন।
(আল-কাউসার চ্যানেলের জনসংযোগ বিভাগ)#
- valo lglo . amon uddog arao jordar naya darkar bala mona kri .