| কোড: 328248 | তারিখ: 2012/07/10 - 22:24 | সূত্র: ফারস | print |
নাইজেরিয়ায় গত রবিবারের হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করলো বুকু হারাম |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত শুক্রবার রাত হতে শুরু হয়ে গত রবিবার নাগাদ অব্যাহত থাকা পালাতু প্রদেশের বিভিন্ন গ্রামে চালানো হামলায় ১ শতাধিক ব্যক্তি নিহত হয়।
বুকু হারাম দলের মুখপাত্র উক্ত হামলার দায়িত্ব স্বীকার করে এক বিবৃতিতে খ্রিষ্টান ও সংসদ সদস্যসহ নিরাপত্তা বাহিনী’র সদস্যদেরকে হত্যা করতে পেরে আনন্দ প্রকাশ করেছে।
গত রবিবারের হামলায় নিহতদের মধ্যে একজন সিনেটর ও পালাতু রাজ্যের মন্ত্রীসভার সংখ্যাগরিষ্ট দলের প্রধানও ছিলেন।
বুকু হারাম দলই যে এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে নিজেদেরকে জনগণের সম্মুখে প্রসিদ্ধ করার লক্ষ্যে অন্যান্যদের হামলার দায়িত্ব নিজেরাই স্বীকার করার রেকর্ড রয়েছে দলটির। বুকু হারাম দলের বিবৃতিতে এসেছে যে, আমরা সরকারী কর্মকর্তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদের পিছু নেব, তারা সন্ধী ও সমঝোতা সম্পর্কে কিছুই জানে না।
গত শনিবার পালাতু প্রদেশের এক গ্রামে ফুলানীদের সশস্ত্র হামলায় কমপক্ষে ৮০ ব্যক্তি প্রাণ হারায়। তাদের দাফনের অনুষ্ঠানে হামলায় চালিয়ে গত রবিবার ৩৭ জনকে হত্যা করে, যাদের মাঝে ২ জন সংসদ সদস্যও রয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছে যে, কবরস্থানে হামলাটিও ফুলানীরা চালিয়েছে। ফুলানীরা পশুপালনকারী মুসলিম সম্প্রদায়ের; যারা জমির দাবী জানিয়ে আসছে।
ফুলানীদের বিষয়ে সৃষ্ট টানাপোড়নের সাথে মাযহাবগত সংশ্লিষ্টতা রয়েছে। কেননা রাখালরা এ অভিযোগ করেছে যে, বুরুম গোত্রের লোকজন তাদেরকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিয়েছে। বুরুম গোত্রটি খ্রিষ্টান কৃষকদের নিয়ে গঠিত, যারা এ প্রদেশের উপর কর্তৃত্বশীল।
পুলিশ ও এ প্রদেশের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে, গত রবিবারের হামলায় নিহত সিনেটর ডিয়াঙ্গ ডানতুঙ্গ ও কিয়াঙ্গ বুরুম গোত্র হতে।#