সিরিয়ার তারতুস বন্দরে আবার আসছে রাশিয়ার যুদ্ধজাহাজ
কোড: 328475 তারিখ: 2012/07/11 - 22:24সূত্র: রেডিও তেহরানprint

সিরিয়ার তারতুস বন্দরে আবার আসছে রাশিয়ার যুদ্ধজাহাজ

সিরিয়ার তারতুস বন্দর অভিমুখে আবারো যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রুশ সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। 

 সিরিয়ার তারতুস বন্দরে আবার আসছে রাশিয়ার যুদ্ধজাহাজ

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার তারতুস বন্দর অভিমুখে আবারো যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রুশ সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্স দাবি করেছে, ডেস্ট্রয়ার-ক্লাস যুদ্ধজাহাজ স্মেতলিভির সঙ্গে আরো কয়েকটি জাহাজ রয়েছে এবং এগুলো তারতুস বন্দরে আসছে প্রশিক্ষণ মিশনে। এর মধ্যে তিনটি উভচর শ্রেণীর জাহাজ রয়েছে। রাশিয়ার আর্কটিক বন্দর সেভেরোমোরস্ক থেকে তারতুসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে জাহাজ বহর এবং এগুলোতে বহুসংখ্যক রুশ মেরিন সেনা রয়েছে। প্রশিক্ষণ মিশনের পাশাপাশি এসব জাহাজ মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর ওপর বিশেষভাবে নজর রাখবে। এ ছাড়া, তারতুস বন্দরে অবস্থানরত রুশ সেনাদের জন্য এসব জাহাজে করে খাদ্য, পানি এবং জ্বালানিও আনা হচ্ছে। তারতুস বন্দরে পৌঁছানোর পর জাহাজের প্রকৌশলীরা সেখানকার রুশ সামরিক ঘাঁটিতে কিছু মেরামতের কাজও করবেন।

তারতুস বন্দর হচ্ছে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি নৌ-সামরিক ঘাঁটি এবং এটা সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে রাশিয়া প্রায়ই যুদ্ধজাহাজ পাঠিয়ে থাকে। এবারের এ জাহাজ বহরটি তুরস্কের দারদানিলিস প্রণালী হয়ে সিরিয়া পৌঁছানোর কথা রয়েছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ