জনগণকে দমনের নীতি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র
কোড: 328813 তারিখ: 2012/07/13 - 16:24সূত্র: আল-আলামprint

বাহরাইনের শীর্ষস্থানীয় আলেম :
জনগণকে দমনের নীতি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র

বাহরাইনের ওলামা পরিষদের প্রধান বলেছেন : বাহরাইনের জনগণের অধিকার লঙ্ঘনের নীতি শুধুমাত্র একটি দেশ ভিত্তিক কোন নীতি নয়, বরং এ নীতি কয়েকটি আরব ও অন্যান্য দেশের সমঝোতার মাধ্যমে অবলম্বন করা হয়েছে। 

 জনগণকে দমনের নীতি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের ওলামা পরিষদের প্রধান আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম ‘আল-দারায’ অঞ্চলের জুমআর খোতবায় বলেছেন : বাহরাইনের জনগণের অধিকার লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নীতি শুধুমাত্র একটি অভ্যন্তরিন নীতি নয়, বরং এ নীতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ বিশ্বের অপর কয়েকটি দেশের সমঝোতার মাধ্যমে অবলম্বন করা হয়েছে।

শেইখ ঈসা কাসেম, স্বাধীনতার সীমাবদ্ধ করণ, জনগণকে গ্রেপ্তার, বাড়ীতে বাড়ীতে হামলা ও নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে ত্রাসের সৃষ্টি করা এবং তাদেরকে অপমান করা ইত্যাদি বিষয়ের প্রতি ইশারা করে বলেন : বাহরাইনের মুসলমান ও ধৈর্য্যশীল জাতি নিজেদের প্রতিপালকের প্রতি ঈমান রাখে এবং নিজেদের স্বাধীনতা, সম্মানের জন্য তাঁর (আল্লাহ) ছাড়া অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করে না, আর তারা এ পথে নিজেদের জীবন বাজী রাখে।

তিনি বলেন : বাহরাইনে অসংখ্য লোক শহীদ হয়, আহতদের সংখ্যা বৃদ্ধি পায়, আবাসিক অঞ্চলসমূহ ত্রাসের সৃষ্টি হয়, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় সোসাইটিসমূহকে ভঙ্গ করে দেওয়া হয় (শুধুমাত্র ন্যায্য অধিকার আদায়ের দাবীতে শান্তিপূর্ণ তত্পরতা চালানোর অপরাধে) কিন্তু এ সকল পদক্ষেপ আমাল সোসাইটিসহ অন্যান্য দলের ন্যায্য অধিকার আদায়ের দাবী শীর্ষক ফরিয়াদ রুখতে পারবে না।

আয়াতুল্লাহ ঈসা কাসেম আরো বলেন : সারা বিশ্ব আজ মানবাধিকার রক্ষার পথে এগুচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশসমূহ চলছে অন্য পথে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ