| কোড: 329323 | তারিখ: 2012/07/15 - 23:04 | সূত্র: মেহর | print |
রামুল্লাহ হতে হামাস প্রতিনিধিকে ধরে নিয়ে গেছে জায়নবাদী সৈন্যরা |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইলি সৈন্যরা আজ (১৫শে জুলাই) সকালে, পশ্চিমতীরের রামুল্লাহ’তে অবস্থিত হামাস প্রতিনিধি ‘আহমাদ আব্দুল আযিয মোবারকে’র বাড়ীতে হামলা চালিয়ে তাকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে গেছে।
আহমাদ মোবারক এর পুর্বে ২০০৬ সালেও নির্বাচনে বিজয় হওয়ার পর জায়নবাদী ইসরাইলি সৈন্যদের কর্তৃক গ্রেপ্তার ও ৪ বছর কারাদণ্ডে দণ্ডিত হন।
উল্লেখ্য, আজ সকালে জায়নবাদী সৈন্যরা পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল হতে অপর ১০ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করেছে।#