শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধই সিরিয়া সমস্যার একমাত্র সমাধান : আয়াতুল্লাহ খাতামি
কোড: 330462 তারিখ: 2012/07/20 - 21:56সূত্র: রেডিও তেহরানprint

শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধই সিরিয়া সমস্যার একমাত্র সমাধান : আয়াতুল্লাহ খাতামি

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধই হচ্ছে সিরিয়া সমস্যার একমাত্র সমাধান। 

 শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধই সিরিয়া সমস্যার একমাত্র সমাধান : আয়াতুল্লাহ খাতামি

বার্তা সংস্থা আবনা : তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধই হচ্ছে সিরিয়া সমস্যার একমাত্র সমাধান। তিনি আজ জুমার খোতবায় এ কথা বলেছেন। এ ছাড়া, সিরিয়ার সম্প্রতিক সন্ত্রাসী বোমা হামলারও নিন্দা করেন আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

তিনি বলেন, সিরিয়ায় সাম্প্রতিক বোমা হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে- বিশ্বের বলদর্পী শক্তিগুলো সিরিয়া সরকারের বিরুদ্ধে কতটা বিদ্বেষ পোষণ করে। আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরান সবসময় বলে আসছে আট বছরের ইরান-ইরাক যুদ্ধের সময় তেহরানকে সমর্থন এবং লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সমর্থন দেয়ার জন্য দামেস্ককে খেসারত দিতে হচ্ছে। 

জুমা নামাজের খতিব আরো বলেন- আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্রগুলো এবং সিরিয়ার প্রতিবেশি কয়েকটি দেশ যারা অতীত সাম্রাজ্য ফিরে পেতে চায় তারা সিরিয়ায় অপরাধমূলক ততপরতা চালাচ্ছে।

মিয়ানমারে মুসলিম নিধনেরও তীব্র নিন্দা করেন আয়াতুল্লাহ খাতামি। মিয়ানমারের প্রেসিডেন্ট সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদেরকে সে দেশের নাগরিক নয় বলে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার সমালোচনা করে জুমা নামাজের খতিব বলেন, মিয়ানমার সরকারই এসব মুসলমানের ওপর বর্বর হত্যাকাণ্ডের জন্য দায়ী। মিয়ানমারে মুসলিম নিধন বন্ধে তিনি ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান।#   

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ