রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নিন্দা জানালেন ইরানের ২৩২ জন সংসদ সদস্য
কোড: 331001 তারিখ: 2012/07/23 - 04:52সূত্র: রেডিও তেহরানprint

রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নিন্দা জানালেন ইরানের ২৩২ জন সংসদ সদস্য

ইরানের সংসদ মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। 

 রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নিন্দা জানালেন ইরানের ২৩২ জন সংসদ সদস্য

বার্তা সংস্থা আবনা : ইরানের সংসদ মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতারও সমালোচনা করেন তারা।

ইরানের ২৩২ জন সংসদ সদস্য আজ (রোববার) এক বিবৃতিতে বলেছেন, মিয়ানরের মুসলিম গণহত্যার বিষয়ে মানবাধিকার রক্ষার দাবিদার দেশগুলোর নীবরতা তাদের সাম্রাজ্যবাদী চরিত্রকে সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বলদর্পী দেশগুলো এর আগেও বিভিন্ন গণহত্যা, সন্ত্রাসবাদ ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে লজ্জাজনকভাবে নীরব থেকেছে এবং বৈষম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে।

বিভিন্ন খবরে জানা গেছে, মিয়ানমারের রাখাইন (আরাকান) প্রদেশে গত ২৮ জুন একদিনের দাঙ্গায় সাড়ে ছয়শ' রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে বারোশ' ব্যক্তি এবং ঘরবাড়ী হারিয়েছেন আরো ৮০ হাজার মুসলমান।

রোহিঙ্গা মুসলমানরা কয়েকশ' বছর ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও দেশটির সরকার তাদেরকে ওই দেশের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকার করছে। মিয়ানমার সরকার অযৌক্তিকভাবে রোহিঙ্গা মুসলমানদের অবৈধ অভিবাসী বলে দাবি করে আসছে। জাতিসংঘ রোহিঙ্গা মুসলমাদের রাষ্ট্রহীন জনগোষ্ঠী বলে উল্লেখ করে থাকে। এ ছাড়া, তারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী বলেও জাতিসংঘ স্বীকার করে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ