শবে কদরের আমলসমূহ
কোড: 336134 তারিখ: 2012/08/11 - 18:55সূত্র: আবনাprint

শবে কদরের আমলসমূহ


 শবে কদরের আমলসমূহ

পবিত্র শবে কদরের বিভিন্ন আমল রেওয়ায়েতে উল্লিখিত হয়েছে। দোয়ার গ্রন্থ মাফাতিহুল জিনান হতে তার কিছু আমল আমরা আবনা পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম।

আমলসমূহ :

প্রথম : গোসল করা। (সূর্যোদয়ের কাছাকাছি সময়ে গোসল করা)

দ্বিতীয় : দুই রাকাত নামায পড়া। নামাযের নিয়ম হল; প্রতি রাকাতে সূরা হামদের পর ৭ বার সূরা তওহীদ (সূরা ইখলাস) পড়া এবং নামায শেষ হওয়ার পর ৭০ বার ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি’ পাঠ করা। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, আমলকারী ঐ ব্যক্তি তার স্থান হতে ওঠার পূর্বে মহান আল্লাহ্ তাকে এবং তার পিতা-মাতাকে ক্ষমা করে দেন।

তৃতীয় : পবিত্র কুরআন শরিফ খুলে নিজের সামনে রেখে বলা :

اَللّهُمَّ اِنّی اَسئَلُِکَ بِکِتابِکَ المُنزَلِ وَ ما فیهِ اسمُکَ الاَکبَرُ و اَسماؤُکَ الحُسنی وَ ما یُخافُ وَ یُرجی اَن تَجعَلَنی مِن عُتَقائِکَ مِنَ النّار.

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিকিতাবিকাল মুনযাল, ওয়া মা ফিহিসমুকাল আকবার, ওয়া আসমাউকাল হুসনা, ওয়া মা ইয়াখাফু ওয়া ইউরজা, আন ইয়াজআলানী মিন উতাকাইকা মিনান নার’

চতুর্থ : পবিত্র কুরআন মাথায় রেখে বলা :

اَللّهمَّ بِحَقِّ هذاالقُرآنِ وَ بِحَقِّ مَن اَرسَلتَه بِه وَ بِحَقِ کُلِّ مومنٍ مَدَحتَه ُ فیهِ وَ بِحَقِّکَ عَلَیهِم فلا اَحَدَ اَعرَفُبِ بِحَقِّکَ مِنکَ.

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিহাক্কি হাযাল কুরআন, ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি, ওয়া বিহাক্কি কুল্লি মু’মিনিন মাদাহতাহু ফিহি, ওয়া বিহাক্কিকা আলাইহিম, ফালা আহাদা আ’রাফু বিহাক্কিকা মিনকা’

পঞ্চম : অতঃপর বলতে হবে :

১০ বার : ((بِکَ یا الله))- বিকা ইয়া আল্লাহু

১০ বার : ((بِمُحَمَّدٍ))- বিমুহাম্মাদিন

১০ বার : ((بِعلیٍّ))- বিআলিয়্যিন

১০ বার : ((بِفاطِمَةَ))- বিফাতিমাহ

১০ বার : ((بِالحَسَنِ))- বিল হাসান

১০ বার : ((بِالحُسَین ِ))- বিল হুসাইন

১০ বার : ((بِعلیّ بنِ الحُسین))- বিআলী ইবনিল হুসাইন

১০ বার : ((بِمُحَمَّدِ بنِ عَلِیٍّ))- বিমুহাম্মাদ ইবনি আলী

১০ বার : ((بِجَعفَر بنِ مُحَمَّدٍ))- বিজাফার ইবনি মুহাম্মাদ

১০ বার : ((بِموُسی بنِ جَعفَر ٍ))- বিমুসা ইবনি জাফার

১০ বার : ((بِعلیِّ بنِ مُوسی))- বিআলী ইবনি মুসা

১০ বার : ((بِمُحَمَّدِ بنِ عَلِیٍّ))- বিমুহাম্মাদ ইবনি আলী

১০ বার : ((بِعَلِیِّ بنِ مُحَمَّدٍ))- বিআলী ইবনি মুহাম্মাদ

১০ বার : ((بِالحَسَنِ بنِ عَلِیٍّ))- বিল হাসান ইবনি আলী

১০ বার : ((بِالحُجَّةِ))- বিল হুজ্জাহ

অতঃপর দোয়া করা

পঞ্চম : যিয়ারতে ইমাম হুসাইন (আ.) পাঠ করা। রেওয়ায়েতে এসেছে যে, শবে কদরে আহবানকারী সপ্তম আসমান হতে আহবান জানায় যে, মহান আল্লাহ্ ঐ সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা ইমাম হুসাইন (আ.) এর মাযার যেয়ারতের জন্য এসেছে।

ষষ্ঠ : রাত্র জাগরণ। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি শবে কদরে জাগ্রত থাকে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়; যদিও তার গুনাহ আকাশের নক্ষত্রের সমপরিমাণ এবং পাহাড়সমূহের ন্যায় ভারী হয়....

সপ্তম : পবিত্র এ রাতে একশত রাকাত নামায আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। নামাযের নিয়ম হচ্ছে; প্রতি রাকাতে সূরা হামদের পর ১০ বার সূরা তওহীদ পাঠ করা।

 

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ