| কোড: 340933 | তারিখ: 2012/08/28 - 19:36 | সূত্র: তেহরান রেডিও | print |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট:
ভারতের প্রধানমন্ত্রী ড.মহমোহন সিং ১৫০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইরানে অনুষ্ঠেয় ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৯ আগস্ট ভারতীয় প্রতিনিধিদল তেহরানে এসে পৌঁছাবে। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি নাবিজাদেহ আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছেন। আগামী ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তেহরানে ১৬তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রদূত আরো বলেছেন,ন্যাম সম্মেলনে ভারতের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের উপস্থিতি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের সঙ্গে সম্পর্ক কমাতে আমেরিকা যখন ভারতের ওপর চাপ বাড়িয়ে চলেছে,ঠিক তখনি দেশটির উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল তেহরান সফরের ঘোষণা দিল।
তেহরানে অনুষ্ঠেয় ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনের মুখপাত্র মোহাম্মাদ-রেজা ফোরকানি বলেছেন, ৩৫ জন রাষ্ট্র বা সরকার প্রধান,পাঁচজন ভাইস প্রেসিডেন্ট এবং একজন পার্লামেন্ট স্পিকার ন্যাম সম্মেলনে অংশ নেবেন। সেইসঙ্গে ২১টি দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং ২টি দেশ তাদের মন্ত্রিপরিষদের একাধিক সদস্য পাঠাবে। বাকি সদস্য দেশগুলো পদস্থ কূটনীতিক পাঠিয়ে তেহরান সম্মেলনে অংশগ্রহণ করবে। তেহরান সম্মেলনের মধ্যদিয়ে তিন বছরের জন্য এ সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে ইরান।
/101